রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরে ঈশান ইনষ্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর সদর উপজেলার ঈশানপুরে মজিববর্ষকে স্মরন করে ব্যাতিক্রমী আয়োজনে ঈশান ইনষ্টিটিউট ও ঈশান গোপালপুর প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা। ১নং ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সহীদুল ইসলাম মজনুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এস এম সরোযার হোসেন সন্টু, জেলা ম্যাধ্যামিক শিক্ষা অফিসার বিষ্ণপদ ঘোষাল, ঈশান ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক এ কে এম ইউসুফ আলী ও ঈশান গোপালপুর প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাহিদসহ এলাকার জন প্রতিনিধি, শিক্ষাবিদ, গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে অতিথিরা স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মজিববর্ষের স্মরনে দেশীয় নানা খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com