সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রাতিনি॥ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ও নগদ ১ লক্ষ ১২ হাজার টাকাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামে অভিযান পরিচালনা নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা ও ৭১ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- বড় কামদিয়া গ্রামের মৃত কাদের খানের পুত্র মোঃ মাসুদ খান(৩২), নগরকান্দা উপজেলার আটকাহনিয়া গ্রামের মোঃ বাদশা ফকিরের পুত্র মোঃ আবু বক্কর ফকির(২৪), সালথা উপজেলার বড় লক্ষণদিয়া গ্রামের মোঃ আব্দুল কাদের ফকিরের পুত্র মোঃ শহিদ ফকির(২৫), একই উপজেলার নারানদিয়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মোঃ কামাল মিয়া(৩৬)।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৭১ পিস ইয়াবা এবং মাদক বিক্রীত নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও মাদক বিক্রীত নগদ টাকাসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।