বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

বুধবার ফরিদপুরে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ৯ জানুয়ারি বুধবার দুপুরে ফরিদপুর সদরের মৃগী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নিয়ামত মোল্লা(৩৬)কে ৪৯ পিস ইয়াবাসহ আটক। সে সদর উপজেলার মহারাজপুর গ্রামের মোঃ শাহিদ মোল্লার ছেলে।

আটককৃত মোঃ নিয়ামত মোল্লাকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com