সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ফরিদপুরে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ঘোষনা করা হয়েছে।

বাজেট ঘোষনা উপলক্ষে ঘোষপুর ইউনিয়ন পরিষদে সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে বাজেট পেশ করেন ওই ইউনিয়নের সচিব মো. সোলায়মান শেখ।

বাজেটে মোট আয় দেখানো হয় ১ কোটি ৭৮ লাখ ২২ হাজার ২২৯ টাকা। মোট ব্যয় ১ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৫২৭ টাকা। উদ্ধৃত্ত ১০ লাখ ৪১ হাজার ১০২ টাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান এসএম মো. ফারুক হোসেন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. নান্নু মিয়া, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. সোয়েবুর রহমান, জনগণের পক্ষে মো. আ. কুদ্দুস মোল্যা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com