রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরে ইউনিয়নবাসির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজারে ফরিদপুর জেলা কৃষকলীগের কৃষি ঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম মোল্যার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দাদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

শনিবার বেলা ১১ টায় চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

শামীম মোল্যাকে অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের সহসভাপতি শামচুল হক সরদার, ইউপি সদস্য আব্দুস ছোবহান, মো. লস্কর মাতুব্বর, রমজান মোল্যা, বাদশা মোল্যা, মাজেদ ব্যাপারী, মঙ্গল মোল্যা, কাশেম মাতুব্বর, আব্দুল বাকী মোল্যা, আব্দুল মান্নান মাতুব্বর, আবু তাহের, জেলা ছাত্রলীগের সদস্য সাইদুর রহমান সোহরাব, চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওহিদুজ্জামান সবুজ, ফয়সাল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি দাদপুর ইউনিয়নে বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মওলা বিশ্বাসের আধিপত্য বিস্তারের চেষ্টায় তার ব্যক্তিগত কার্যালয়কে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় বলে পরিচয় দিয়ে ভাঙচুরের নাটক সাজায়। এ ঘটনাকে কেন্দ্র করে চিতারবাজারে শামীম মোল্যা ও মওলা বিশ্বাসের গ্রæপের লোক শাহজাহান মোল্যার ও আজম মোল্যার ভেতর রাজনৈতিক মতভেদের কারণে সংঘর্ষ হয়। এ ঘটনায় মওলা বিশ্বাস শামীম মোল্যার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করলে ২১ জানুয়ারি মঙ্গলবার রাতে শামীম মোল্যাকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশ। পরে তাকে ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হলে আদালত জামিন না মঞ্জুর করে শামীম মোল্যাকে জেল হাজতে প্রেরণ করেন। মানববন্ধন শেষে হাজারো মানুষ চিতারবাজারে বিক্ষোভ মিছিল করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com