রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর সদর উপজেলার নথ্য চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার দুপরে নথ্য চ্যানেল ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এম পি। নথ্য চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঝর্না হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুব লীগের আহবায়ক এ এইচ এম ফুয়াদ, কোতয়ালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস ছালাম মুন্সী, মোফাজ্জেল হোসেন, চুন্নু মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন হেলাল।