বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিপুর জেলা প্রতিনিধি::
আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। গত দুই দিনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. খসরুজ্জামান দুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, ফরিদপুর-১ আসনের সাবেক পদত্যাগী সাংসদ প্রয়াত আব্দুর রউফ মিয়ার ছেলে আ’লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সহসম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মুন্সি সেলিম হোসেন, চতুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান মৃধা লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আ’লীগ নেতা মো. হিরু মুন্সী, রাবিনা খন্দকার মিলি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ জানান, শুক্রবার রাত ৮টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ ও জমার শেষ সময়।