শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে আর্টিকেল ফিফটিন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে আর্টিকেল ফিফটিন ফাউন্ডেশন এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের আলিপুরের কুসুম কুটীরের সামনে অসহায় ও দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এস এস এম ইসহাক, বিশিষ্ট ব্যবসাযী ও সমাজসেবক মহসীন শরীফ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, ১১ নং ওযার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির। নারী নেত্রী রোমানা খান রুমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুর ইসলাম মিম, মোহাম্মদ পিয়াশ খান, মেহেদি হাসান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে মেযর অমিতাভ বোস বলেন, এ সংগঠন ও তাদের প্রচেষ্টা সারা জীবন অব্যাহত থাকবে। তিনি এ সংগঠনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ২০০ জন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com