সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

এসএম মনিরুজ্জামান ফরিদপুর থেকে::

“সবাই মিলে ভাবো নতুন কিছু কর,নারী পুরুষ-সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুর পৌরসভার মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে অন্তর্জাতিক নারী দিবস ২০১৯ পালিত হয়েছে।

এই দিবসকে সামনে রেখে আজ রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় পৌরসভার কার্যালয়ের সামনে থেকে এক বন্যঢ্য র‌্যালী বের করা হয় র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভায় এসে শেষ হয়। পরে ও পৗর চত্বরে ইউজিপথ্রি, ব্য্রাক ও প্রাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হোসনেআরা বেগম.পৌর সচিব তানজিলুর রহমান, প্রাকটিক্যাল এ্যাকশনের রিজন্যাল ম্যানেজার আরিফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সামসুল আলম, কাউন্সিলর কৃষ্ণা রানী সাহা, নগর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুউজ্জামন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা ফজলুল করিম আলাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com