সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর থেকে::
আগামী ৮ মার্চ অন্তর্জাতিক নারী দিবস ২০১৮ পালিত হবে। এই দিবসকে সামনে রেখে আজ বুধবার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
নারী দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় “সবাই মিলে ভাবো নতুন কিছু কর, নারী পুরুষ-সমতার নতুন বিশ্ব গড়ো”। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত এই কর্মসুচিতে অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন, আওয়ামী লীগ নেত্রী আইভি মাসুদ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এডাব ফরিদপুর শাখা, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ, বøাষ্টসহ বেশ কয়েকটি সংগঠন ও নারী নেত্রীরা অংশ নেন।