বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ফরিদপুরে আওয়ামীলীগের মনোনয়ন বিতরণ শুরু

ফরিদপুর প্রতিনিধি::

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফরিদপুরের মধুখালী উপজেলায় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে দলীয় কার্যালয়ে এ মনোনয়ন পত্র বিতরণ শুরু করা হয়।

মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও জেলা কৃষকলীগের সভাপতি কবিরুল আলম মাওসহ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com