রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়ীয়া গ্রাম থেকে আগ্নীয় অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত সরদার ফরিদ কাজী র্যাবের হাতে আটক হয়েছে।
মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার ভোরে ফরিদপুর জেলার সালথা থানাধীন ফুলবাড়িয়া গ্রামের মৃত মন্টু কাজী ছেলে মোঃ ফরিদ কাজী (৪২) নিজ বসতঘর থেকে গ্রেফতার করে।
এ সময় তার দেহ তল্লাশীকালে তার হেফাজত হতে ১টি ওয়ান শুটারগান অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ১টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি দেশীয় ছুরি, ১টি ড্রেগার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সিমকার্ড সহ ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা এবং গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় মামলা ও মাদারীপুর জেলার রাজৈর থানায় ১টি মামলা সহ সর্বমোট ১১টি মামলা রেকর্ডভুক্ত আছে। গোপালগঞ্জ মোকসুদপুর থানার জিআর নং-৩১৫/১৭, তারিখ-২৫/১১/১৭, ধারা- ৪৫৭/৩৮২ পেনাল কোড মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। স্থানীয় ও গোপন তদন্তে জানা যায়, আসামী মোঃ ফরিদ কাজীর নামে এলাকায় মারামারি, চুরি, সিঁধেল চুরি, দস্যুতা, ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার ব্যাপক জনশ্রুতি রয়েছে।