সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা অফিসার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে অফিসার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেনের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেনকে সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডেকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় আগামি ৩ বছরের জন্য।
কমিটির প্রধান উপদেষ্টা হলেন, মাননীয় সংসদ সদস্য মো. আব্দুর রহমান।