রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ফরিদপুরে অপহৃত রূপালীকে বাচ্চাসহ উদ্ধার

শাহজাহান হেলাল, ফরিদপু জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ অপহরণ হওয়া রূপালীকে (১৫) উদ্ধার করেছে।

থানার ওসি তদন্ত মো. শহিদুল ইসলাম জানান, রূপালীকে সোমবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে মাগুরা জেলার হাজরাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় শালিকা থানার শার্শিনিয়া ফুলতলা গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ সময় রূপালীর স্বামী শাকিল শেখকে (২২) আটক করা হয়। রূপালী ও শাকিল শার্শিনিয়া গ্রামে শাকিলের খালু জালাল শেখের আশ্রয়ে বসবাস করত। রূপালীর ৮ মাসের এক ছেলে রয়েছে। শাকিলের নামে ওয়ারেন্ট থাকায় তাকে সোমবার আদালতে চালান করা হয়েছে এবং রূপালীকে ২২ ধারা জবানবন্দির জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে কোন্দারদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় কোন্দারদিয়া গ্রামের আদেল শেখের ছেলে শাকিল শেখ। এ ঘটনায় ৪জনের নামে রূপালী পারভীনের পিতা মুনসুর শেখ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ফরিদপুরে ২০১৭ সালের ৩ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৪৩/১৭।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com