সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ফরিদপুরে অপহরণ ও গণধর্ষণ মামলায় পাঁচজনের যাবতজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি::

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দুই কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ মামলায় ফরিদপুরের আদালত পাঁচ আসামীকে যাবতজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের সাজা দিয়েছে।

রবিবার দুপুরের ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. আলমাগীর কবীর এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামীরা পাতালত ছিলো।

সাজাপ্রাপ্তরা হলো- উজ্জল খান (২৫), শুকুর আলী (২৬), মিরাজ শেখ (২৫), ইলিয়াস ব্যাপারী (২০) এবং শফি মোল্লা (২৫)। তাদের প্রত্যেকের বাড়ী চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল মামলার নর্থির বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ১৪ এপ্রিল (প্রহেলা বৈশাখ) জেলার চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামে স্কুল পড়ুয়া দুই কিশোরীকে জোড় করে (বয়স ১৪ ও ১৫) আসামীরা অপহরণ করে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। পরে ওই কিশোরীদের পদ্মা চরের ভূট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে মোবাইলে তা ভিডিও করে। এই ঘটনায় ১৪ বছর বয়সী কিশোরীর পিতা আয়নাল মুসল্লি বাদি হয়ে ১১ জুন ১৬ সালে চরভদ্রাসন থাকায় পাঁচজনকে আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com