শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ফরিদপুরে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ফরিদপুর প্রতিনিধি::

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার উদ্যোগে নন এমপিও অনার্স -মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকরিপি প্রদান করছে।

ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার সভাপতি উজ্জল মৌলিক, সহ-সাধারন সম্পাদক সঞ্চিতা সাহা, প্রচার সম্পাদক সুধাংশু কুমার বিশ্বাস।

এসময় বক্তরা বলেন, দীর্ঘ ২৮ বছর যাবৎ এমপিওভুক্ত বেসরকারী কলেজের অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকরা বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত হয়ে বিনা বেতনে প্রতিষ্ঠান হতে নামমাত্র সন্মানি নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে মহামারী করোনার কারনে সেই সন্মানীও এখন পাচ্ছি না।এই অবস্থায় এমপিওভুক্ত কলেজের অনার্স মাস্টার্স কোর্সের প্রায় ৩৫ হাজার নন-এমপিও শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ মোতাবেক আমাদের অন্তর্ভুক্তির জন্য সরকারের নিকট দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি রিক্তা খানম, সনজিত কুমার, মফিজুর রহমান, মাহমুদুল হক, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারন সম্পাদক মারুফা আক্তার, শেখ আফরোজা ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুর সাকিব, সহ-সাংগঠনিক মুক্তি খানম, সুব্রত দাস, কোষাদক্ষ দেবাশীষ বিশ্বাস, সহ-কোষাদক্ষ দেবাশীস মৌলিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শারমীন হক, দপ্তর সম্পাদক অশোক কুমার, মহিলা বিষযক সম্পাদক শারমীন সুলতানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com