বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনামঃ

ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামার হাজি গ্রামের শাহিনুর শেখের পুকুর থেকে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির (৫৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন শাহিনুর শেখের পুকুরে লাশটি পানিতে ভাসতে দেখে। পরে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ও ডহরনগর ফাড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় লাশটির গায়ে গেঞ্জি ও শীতের জেকেট পরিধান ছিল। লাশ উদ্ধার করে জিডিমূল্যে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

থানার এসআই দিপংকর স্যানাল বলেন, লাশের গায়ে প্রাথমিক ভাবে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com