শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

ফরিদপুরের স্কুল ভবন ধসে ৭ শিক্ষার্থী আহত

ফরিদপুর প্রতিনিধিঃঃ ফরিদপুরের সদরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ধসে স্কুলের ৭ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। ফরিদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। স্থানীয়রা জানান, সদরপুরের ৯৯নং লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনটি ১০মার্চ শনিবার বেলা দেড়টার দিকে পুরোপুরি ধসে পড়ে। স্কুলের টিফিন চলাকালীন সময়ে বেশকিছু শিক্ষার্থী ধসে পড়া ভবনটিতে বসে ছিল। ভবন ধসে পড়ার সময় কয়েকজন শিক্ষার্থী বেরিয়ে আসতে পারলেও ভবনটির নিচে চাপা পড়ে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী। এসময় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ভবন ধসের পর স্থানীয় এলাকাবাসী ও শিক্ষকেরা শিক্ষার্থীদের উদ্ধার কাজে অংশ নেয়। পরে ফরিদপুর ও ভাংগা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ড্রিল মেশিন দিয়ে ছাদ কেটে মারাত্বক আহতাবস্থায় শাহেদ ও উজ্জ্বল নামের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। ভবন ধসের খবর পেয়ে সেখানে ছুটে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ, সদরপুরের ইউএনও পুরবী গোলদারসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।লোহারটেক স্কুলের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম জানান, ধসে পড়া ভবনটি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় ছিল। ভবনটি ভেঙ্গে ফেলার জন্য একাধিক বার উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও ভবনটি ভাঙ্গা হয়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মমতাজউদ্দিন জানান, ধসে পড়া ভবনটিতে যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com