সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্টে রাজ্জাক খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজ্জাক খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত মোহন লাল খানের ছেলে। স্থানীয়রা জানান, রাজ্জাক খান বাড়ির পশ্চিম পাশে রাস্তার সাইডে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার সময় একটি বাঁশ বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। বিদ্যুতের তারের উপর থেকে বাঁশ ছাড়ানোর সময় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রাজ্জাক মারা যায়। সালথা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসার সুভাষ চন্দ্র বৈদ্য জানান, ইউনিয়ন পরিষদ ও মদনদিয়া গ্রামে খলিশাডুবি খেয়াঘাট থেকে অবৈধভাবে সাইড লাইন নেয় কিছু ব্যক্তি। আমরা কয়েকবার সাইড লাইন কেটে দিয়েছিলাম। তারপরও তারা বারবার অবৈধভাবে লাইন সংযোগ করে নিয়েছে।এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে অভিযোগ করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com