সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা ও এতিমদের নিয়ে কৃষক লীগের ইফতার মাহফিল

ফরিদপুর প্রতিনিধি :
শনিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার “জেলা পরিষদ মিলনায়তনে” মুক্তিযোদ্ধা ও এতিম শিশুদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন।

মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ইফতার পূর্ব মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন আহমেদ,বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম সরোয়ার মৃধা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান,ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, ইনামুল হাসান, জেলা কৃষকরীগের সদস্য সচিব ও জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক অ্যাড. লক্ষণ, যুবলীগ নেতা মনিরুজ্জমান মৃধা লিটন প্রমুখ।
পরে দেশের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ইফতার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন মাদ্রাসার কয়েক হাসার এতিম শিশুরা অংশ নেন।

কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি মো. আরিফুর রহমান দোলন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেখছে। কারণ নৈতিক শিক্ষা ছাড়া কারো পক্ষে প্রকৃত মানুষ হয়ে ওঠা সম্ভব নয়।
তিনি বলেন, আমাদের পারস্পারিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে আমরা নিজেদের জীবন-যাপন উন্নত করতে পারি। তেমনি দেশকে ভালবেসে ও দেশের জন্য কাজ করে আমরা দেশকে এগিয়ে নিতে পারি।
তিনি বলেন, পিছিয়ে পড়া এই এতিমদের পাশে দেশের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে এরাও অন্য শিশুদের মতো সুস্থ সবল ভাবে বেড়ে উঠতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com