রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় মুজিব জন্মশতবর্ষ পালন

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের নগরকান্দার তালমায় মঙ্গলবার বিকালে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

স্থানীয় উপজেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে তালমা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মুজিব শতবর্ষ উপলক্ষে দেড়’শ পাউন্ডের একটি কেক কাটেন নেতাকর্মীরা।

ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাব্বির বীন জামান, নগরকান্দা পৌর কাউন্সিলর ইউনুস শেখ, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাসিমা বেগম, তালমা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com