সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুরের ইমাম বাড়ি দরবার শরীফের পবিত্র আশুরা পালন

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের নবু গ্রাম ইমাম বাড়িতে বিভিন্ন কর্মসুচি পালনের মধ্যে দিয়ে মঙ্গলবার পবিত্র আশুরা উদযাপন করা হয়েছে।

নবগ্রাম ইমাম বাড়ির দরবার শরীফের খাদেম ইউনুস আলী মাষ্টার জানান, আশুরা উপলক্ষে আমাদের দরবারের পক্ষ হতে ৯টি দল গঠন করা হয়েছিল। দল গুলো ১০ দিন বিভিন্ন এলাকা ঘুরে দরবার আসে এবং দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ তাজিয়া মিছিলে অংশ গ্রহন করে। বিকাল ৪টায় বিশাল এক তাজিয়া মিছিল দরবার শরিফ থেকে বের হয়ে স্থানীয় মমিন খার হাটে গিয়ে মাতম করার মধ্যে দিয়ে শেষ হয়। আশুরার তাজিয়া মিছিলে দূর দুরান্ত থেকে হাজার হাজার ভক্ত ও অশেকান বৃন্দ যোগ দেন।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে ইমাম বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আশুরা উপলক্ষে এলাকায় বিভিন্ন পণ্য সামগ্রীর বিশাল মেলাও বসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com