শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শাহজাহান হেলাল জেলা প্রতিনিধি ফরিদপুর॥ ফরিদপুর শহরে র্যাবের অভিযানে মোঃ সোহেল মোল্লা(২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে র্যাব।
র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ১২ মার্চ (সোমবার) রাত ৮টায় শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহেল মোল্লা(২৪), পিতা-মৃতঃ হালিম মোল্লা, সাং-ভাওয়াল, থানা-সালথা, জেলাঃ ফরিদপুরকে ৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করেন।
মোঃ সোহেল মোল্লা পেশায় একজন ইজিবাইক চালক। সে ইজিবাইক চালকের অন্তরালে দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের শহর এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।