বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ফরদিপুরে ওয়াবদার জায়গায় পাকা ঘর নির্মাণ

শাহজাহান হেলাল, ফরিদপু জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে ওয়াবদার ২ শতক জায়গা জুড়ে পাকা ঘর নির্মাণ করছে এক ব্যবসায়ী। গত ৫ দিন ধরে কাজ চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের মধ্যে বয়ে গেছে কুমার নদী। বাজারের সুইজ গেট সংলগ্ন উত্তর পাশে ওয়াবদার জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছে বিলসড়াইল গ্রামের তৈয়ব মোল্যার ছেলে মনির মোল্যা।
ওয়াবদার জায়গায় ঘর নির্মাণ করার বিষয় জানতে চাইলে মনির মোল্যা বলেন, আমি ঘর তুলছি। যদি কেউ পরে ভেঙ্গে ফেলাক।

পানি উন্নয়ন বোর্ডের এসও শশ্মকো কুমার বিশ্বাস বলেন, আমি ঘর তোলার বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ঘর তোলার বিষয়টি আমার জানা ছিল না। তবে যেহেতু শুনেছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com