রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

পড়াতে পড়াতে ক্লাসেই মারা গেলেন প্রধান শিক্ষক

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ করেই মেঝেতে ঢলে পড়ে মারা গেছেন জিয়াউল হক নয়ন (৫১) নামের এক প্রধান শিক্ষক।

মঙ্গলবার সকালে সদর উপজেলার রাজপুর ইউপির তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সে সময় তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন।

সহকারী শিক্ষক তপন কুমার রায় বলেন, ঘটনার পরপরই স্যারকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা স্যারকে বাঁচাতে পারিনি।

এ প্রসঙ্গে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী জানান, প্রতিদিনের ন্যায় সকালে ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক জিয়াউল হক নয়ন। হঠাৎ অসুস্থ হলে শিক্ষার্থাদের চিৎকারে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়। তবে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com