সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

প্রয়াত অধ্যাপক মোকতার হোসেন স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

লালমনিরহাট প্রতিনিধি॥
রঙ্গপুর গবেষনা পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বঙ্গবন্ধু আবৃতি পরিষদ ও স্বর্নামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সহযোগীতায় কবি, সাহিত্যি, প্রবন্ধকার ও সংগঠক প্রয়াত অধ্যাপক মোকতার হোসেনের অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জুন) বিকেলে জেলা শহরের জেলা পরিষদ মিলনায়তন সংলগ্ন বার্ণ হার্ডট্ কিন্ডার গার্টেন মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
রঙ্গপুর গবেষনা পরিষদেও লালমনিরহাট ঝেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রয়াত অধ্যাপক মোকতার হোসেনের স্মরণে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় রঙ্গপুর গবেষনা পরিষদের সভাপতি ও কারমাইকেল কলেজের সাবেক প্রিন্সিপল প্রফেসর মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় রঙ্গপুর গবেষনা পরিষদের সিনিয়র সহ সভাপতি ও রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম, রঙ্গপুর গবেষনা পরিষদের বিভাগীয় গবেষক হোসনে আরা মুন্সি, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, মতিয়ার রহমান, সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, লালমনিরহাট রঙ্গপুর গবেষনা পরিষদের সাধারন সম্পাদক ফেদৌসী বেগম বিউটি, রংপুর বিভাগীয় রঙ্গপুর গবেষনা পরিষদের সহ সভাপতি আব্রাহাম লিংকন, স্বর্নামতি নন্দিনী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ স্বপ্না জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত অধ্যাপক মোকতার হোসেনের বিভিন্ন সাহিত্য কর্ম ও তার স্মৃতি চারন করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মোকতার হোসেন লালমনিরহাট জেলায় সাহিত্য কর্মের একজন সফল সংগঠক ছিলেন। তার অকাল মৃত্যুতে দেশ একজনসাহিত্য কর্মের উজ্জল নক্ষত্র হারিয়েছে। এজন্য তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সকল কবি, সাহিত্য ও প্রবন্ধ সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com