শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

প্রেসক্লাবের অভ্যন্তরীন ক্যারাম প্রতিযোগিতায় শিপন-চন্দন গ্রুপ চ্যাম্পিয়ন

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অভ্যন্তরীন ক্যারাম প্রতিযোগিতায় শিপন-চন্দন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার রাতে প্রেসক্লাবের বিনোদন কক্ষে সাংবাদিক জাকির ও দয়ান গ্রুপকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। ব্যাপক জাঁকজমকপূর্ণ পরিবেশ ও দর্শক সমাগমের উপস্থিতিতে চুড়ান্ত খেলাটি সম্পন্ন হয়।

ক্যারাম প্রতিযোগিতার আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সদস্য কালাম গাজী জানান, প্রতিযোগিতায় ৬ টি গ্রুপ অংশ গ্রহণ করে। এসব গ্রুপের সাথে প্রতিযোগিতা করে অবশেষে চুড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন জাকির-দয়ান ও শিপন-চন্দন গ্রুপ। তিনটি গেম এর মধ্যে শিপন-চন্দন গ্রুপ ২ টি গেম দিয়ে জাকির ও দয়ান গ্রুপকে পরাজিত শিপন-চন্দন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এ উপলক্ষে সোমবার রাতে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সুর ও সংগীত একাডেমির পরিচালক ও বিশিষ্ট কণ্ঠ শিল্পী এনাম আহম্মেদ মিল্টন, যশোর সেবা সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, মান্দারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান কামাল, কাজল বুক হাউজের স্বত্বাধিকারী মুশফিকুর রহমান টুটুল প্রমুখ।

আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্স আপ গ্রুপের হাতে ট্রফি তুলে দেয়া হয়। এছাড়া ম্যান অব দ্য সিরিজসহ খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়। এর আগে লটারির মাধ্যমে দল নির্ধারণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com