শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রেমিকার বিয়ে হওয়ার কথা শুনে আল আমিন মিয়া (২৩) নামে এক প্রেমিক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আল আমিন মিয়া উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আল আমিন মিয়া বিদেশ থাকা অবস্থায় তার একই গ্রামের একটি মেয়ের সাথে প্রেম নিবেদন চলছিল। মালয়েশিয়া থেকে আল আমিন এসেছেন ওই মেয়েকে বিয়ে করতে। কিন্তু মেয়ের পরিবার রাজি ছিল না। সোমবার (২৪ জুন) রাতে মেয়ের বাবা-মা তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আল আমিন। এরই জের ধরে মঙ্গলবার (২৫ জুন) সকালে বাড়ির পাশের একটি আম গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে এলাকাবাসী তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে রশি কেটে মরদেহটি নামিয়ে কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাত ঘটনার নিশ্চিত করে জানান, প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় আল আমিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com