শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

প্রেমিকাকে ধর্ষন চেষ্টার অভিযোগে প্রেমিক শিক্ষক জেলহাজতে

লালমনিরহাট প্রতিনিধি ॥

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কিসামত ধওলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানাকে অবশেষে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে গ্রেফতারকৃত ধর্ষক মাসুদ রানাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার রাতে তাকে ধওলাই গাঁওচুলকা এলাকায় তার প্রেমিকার বাড়ি থেকে আটক করে স্থানীয়রা। সোমবার (১৭ জুন) মধ্যরাতে প্রেমিকা কলেজ ছাত্রী তার প্রেমিক শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগে হাতীবান্ধা থানায় মামলা করেন। পরে পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে মাসুদ রানাকে জেলহাজতে প্রেরণ করেন। শিক্ষক মাসুদ রানা টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ডাকালিবান্ধা এলাকার তরিফ উদ্দিনের পুত্র ও দুই সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুই সন্তানের জনক শিক্ষক মাসুদ রানার সাথে ধওলাই গাঁওচুলকা এলাকার এক কলেজ ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছে। গত রোববার রাতে শিক্ষক মাসুদ তার প্রেমিকার বাড়ি গেলে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার হাতে আটক শিক্ষক মাসুদ রানাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সোমবার সকালে প্রেমিকা ও প্রেমিক মাসুদ রানা দুই জনে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে বাধ সাজে শিক্ষক মাসুদের স্ত্রী। তারপর সোমবার সারা দিন চলে নানা নাটকীয়তা। পরে পুলিশ হেফাজতে থাকা শিক্ষক মাসুদ রানাকে নিয়ে পুলিশও অনেকটা বিপাকে পড়েন। পরে মধ্য রাতে প্রেমিকা কলেজ ছাত্রী তার প্রেমিক স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা করেন। ফলে পুলিশ হেফাজতে থাকা স্কুল শিক্ষক মাসুদ রানাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করে হাতীবান্ধা থানা পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানান, রোববার রাতে উত্তোজিত জনতা শিক্ষক মাসুদকে আটক করে পুলিশে দেয়। কিন্তু সোমবার সারা দিন কোনো অভিযোগ বা আপোষ কপি পাওয়া যায়নি। পওে ওইদিন মধ্য রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগ করেন তার প্রেমিকা। ফলে পুলিশ হেফাজতে থাকা ওই শিক্ষককে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com