সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ফরিদপুরের মধুখালীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় মধুখালী উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।
র্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে ভিডিও প্রদর্শণীর মাধ্যমে শিক্ষা সপ্তাহর উদ্বোধন করেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দেলোয়ার হোসেন, নাসিমা আক্তার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।