সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

প্রাণনাশের হুমকির প্রতিবাদে মধুখালীতে ব্যবসায়ীদের মানববন্ধন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ উপজেলার বাগাট বাজার বণিক সমিতির সভাপতি মির্জা জাকির হোসেনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় বাগাট বাজার বণিক সমিতির সভাপতি মির্জা জাকির হোসেনের সভাপতিত্বে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তারা বলেন বাজার বণিক সমিতির নির্বাচনে পরাজিত সাধারন সম্পাদক প্রার্থী এনজিও ব্যবসায়ী মির্জা শহিদুল ইসলাম চা বিক্রেতা কোমল সাহাকে মারধর করলে সভাপতি মির্জা কাকির হোসেন প্রতিবাদ করলে তাকেও লাঞ্চিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন বাগাট বাজার বণিক সমিতির সহ-সভাপতি মো. আয়নাল হোসেন, সাধারন সম্পাদক সাহাদত হোসেন খান লাল, ব্যরসায়ী ও সাংবাদিক মো. মিজানুর রহমান সরদার, চা বিক্রেতা কোমল সাহা প্রমুখ।

বক্তাগন বাগাট বাজারকে মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল বাজার হিসেবে গড়ে তোলার দৃড় অঙ্গিকার ব্যাক্ত করেন এবং হুমকি দাতাকে আইনেনর আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে প্রশাসনের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com