সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে মিথুন চন্দ্র (২১) নামে প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিকেলে উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাইভেট শিক্ষক মিথুন চন্দ্র উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতী এলাকার হিমাংসু রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিথুন চন্দ্র একজন প্রকৃত প্রাইভেট শিক্ষক। ওই ছাত্রী বেলা ১২টায় তার কাছে প্রাইভেট পড়তে যায়। বাড়িতে একা পেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীর আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে মিথুন চন্দ্র পালিয়ে যায়। পরে কালীগঞ্জ থানায় অভিযোগ করলে থানা পুলিশ অভিযোগটি আমলে নেয় এবং বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরাদ মন্ডল বলেন, অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।