রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষনের চেষ্টা এলাকাবাসীর বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধওলাই জোড়াশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনমালী বম্মর্ণের বিরুদ্ধে ওই স্কুলের ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে উঠেছে।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকালে এর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচার দাবী করেছেন।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক বনমালী বর্ম্মণ ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে বিস্কুট দেয়ার কথা বলে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ভবনের ছাদে নিয়ে যায়। এ সময় তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রীর চিৎকারে শিক্ষার্থী ও শিক্ষকরা ছাদে গেলে প্রধান শিক্ষক বনমালী বর্ম্মণ পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী বিদ্যালয় মাঠে এসে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
এ বিষয়ে একাধিকবার যোগযোগ করেও প্রধান শিক্ষক বনমালী বর্ম্মণের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিতেন্দ্র নাথ অধিকারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোরঞ্জন রায় জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখন পর্যন্ত তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com