শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবো: প্রধান বিচারপতি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ন্যায় বিচার ও অাইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ রোববার অাপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, মামলা জট কমাতে সবাইকে সহযোগীতা করতে হবে। অামি চেষ্টা করবো সব বিচারক যাতে এজলাস সময়ের সর্বোচ্চ ব্যবহার করেন। শুধু বিচার করলেই হবে না, সবাই যাতে বলতে পারে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে সেভাবে বিচারকাজ করতে হবে।

প্রধান বিচারপতি তার বক্তব্যের শুরুতে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ ও বঙ্গবন্ধুকে স্মরণ করেন। এছাড়া ভাষা শহীদদের সম্মানে তিনি তার বক্তব্য বাংলায় দেন বলেও উল্লেখ করেন।

এর অাগে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ সব অাইনজীবীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com