রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

প্রতিপক্ষের রামদার কোপে ভাই-বোন আহত

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালামারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে পারিবারিক শত্রুতা জের ধরে একই পরিবারের তিন ভাই বোনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বেলজানী গ্রামের আবুল কাশেমের ছেলে সাগর (৩৫) এবং সৈকত (৩২) এর সাথে সিরাজুল ইসলামের ছেলে সালাউদ্দিন ও গাউজের দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতা চলে আসছে। সাগর ও সৈকত সালাউদ্দিনের ঘরের সাথে কবুতর ও মুরগির খামার করায় পরিবেশ দূষিত হওয়ার কারণে ওই বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। ফলে সালাউদ্দিন সাগর ও সৈকতকে অনেকবার অনুরোধ করেছে জানালার কাছ থেকে কবুতরের খামারটি সরিয়ে নিতে। এ বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শত্রুতা শরু হয়। ঘটনার দিন সকালে গাউজ খরসূতী বাজারে নিজের দোকানে যাওয়ার সময় সাগর, সৈকত, সূবর্ণা এবং তাদের মা শিফালী বেগমসহ গাউজকে হামলা করে এলাপাথারী কুপিয়ে আহত করে। এ সময় গাউজের মাথাসহ বিভিন্ন স্থানে রামদার কোপ লাগে। এ সময় গাউজের চিৎকার শুনে বাড়ি থেকে সালাউদ্দিন এবং তার বোন শিখা খানম এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত গাউজকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যদের খরসূতী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি তদন্ত মো. সহিদুল ইসলাম বলেন, বেলজানী কোন মারামারির ঘটনা আমার জানা নেই। কেউ আমাকে জানাই নাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com