শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

পুলিশ নিয়োগে প্রতারনা ঠেকাতে লালমনিরহাট জেলা পুলিশের মাইকিং

লালমনিরহাট প্রতিনিধি॥

আগামী ২৬ জুন লালমনিরহাট জেলায় পুলিশ নিয়োগ করা হবে। এই নিয়োগে ঘুষ ও প্রতারনা ঠেকাতে এবং যোগ্য ও মেধাবীদের টাকা ছাড়া নিয়োগ দিতে জেলার আলিগলিতে মাইকিং করছে লালমনিরহাট জেলা পুলিশ।

সোমবার (২৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় লালমনিরহাট জেলা পুলিশের এ রকম মাইকিং করতে দেখা যায়।

জানা গেছে, আগামী ২৬ জুন সকাল ৮টায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে ট্রেনি কন্সস্টেবল পদে ১৭ জনকে নিয়োগ দেয়া হবে। পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হতে ইচ্ছুকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময় উপস্থিত থাকতে বলা হয়েছে। এ নিয়োগে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদেরই নিয়োগ দেয়া হবে। কোন প্রার্থী প্রতারকের ফাঁদে যাতে পা না বাড়ায় এবং কোন ধরনের লেনদেন না করে, এজন্য জনসচেতনতা বাড়াতে জেলার ৫টি থানায় দুইটি করে ১০টি মাইকে প্রচারনা চালাচ্ছে জেলা পুলিশ। এসব মাইকে পাড়া মহল্লায় চলছে প্রচার প্রচারনা। শুধু ঘুষ বা প্রতারনা ঠেকানোই নয়। মাইকিং করায় অনেক যোগ্য প্রার্থী নিয়োগের খবর পেয়ে অংশ নেয়ার সুযোগ পাবেন বলেও মনে করছেন স্থানীয়রা।

লালমনিরহাট পৌরসভার নয়ারহাট আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু জানান, এটা লালমনিরহাট জেলা পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ। এক দুইটা পত্রিকায় বিজ্ঞাপ্তি দিয়ে নিয়োগ দেয়া হত। ফলে প্রচারনার অভাবে অনেক যোগ্য ও মেধাবী নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারত না। কিন্তু এ বছর জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করায় সমাজের প্রতিটি মানুষ জানতে পেরেছে ২৬ জুন পুলিশে নিয়োগ পরীক্ষা রয়েছে। এ প্রচারনায় প্রতারক চক্র থেকে চাকুরী প্রত্যশীরা সাবধান হওয়ার সুযোগ পেয়েছে। জেলা পুলিশের এহেন মহৎ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা বলেন, পুলিশে লোক নিয়োগের সময় প্রতারকের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হন। লালমনিরহাটে কোন রুপ টাকা ও সুপারিশ ছাড়াই যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়া হবে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ট্রেনি কনস্টবল পদে জেলার ১৭জন নারী ও পুরুষকে পুলিশে নিয়োগ দিতে ব্যাপক প্রচারনায় মাইকিং করা হচ্ছে। এজন্য তিনি কোনরুপ লেনদেন না করতে চাকুরী প্রত্যাশী ও তাদের অভিভাবকদের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com