শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

পুলিশের সর্বোচ্চ পদক পাচ্ছেন ভালুকার এসআই সালেহ ইমরান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক বিপিএম-সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন ময়মনসিংহের ভালুকার কৃতি সন্তান পিবিআইতে কর্মরত এসআই সালেহ ইমরান।

আগামীকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পদক গ্রহন করবেন তিনি।

২০২২ সালের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখার জন্য তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক এই বিপিএম-সেবা পদকে ভূষিত করা হয়েছে। ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেড-কোয়ার্টার থেকে জারি হওয়া পৃথক জিও আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের মৃত আব্দুল খালেক ও ফাতেমা খাতুনের ২য় সন্তান সালেহ ইমরান বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) ঢাকা জেলায় কর্মরত। বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে ২০১৪ সালের ৩ ডিসেম্বর যোগদান করেন তিনি। এর আগে ২০২০ সালের পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি পদকে ভূষিত হয়েছিলেন সালেহ ইমরান।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com