রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

পুলিশি বাঁধায় বিএনপি’র বিক্ষোভ মিছিল পন্ড

লালমনিরহাট প্রতিনিধি॥

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দুঃশাসন এবং পেঁয়াজের বিশ^রেকর্ড মুল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশি বাঁধায় পন্ড হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে বিএনপি কার্যালয়ে সমাবেশ করে।

লালমনিরহাট জেলা বিএনপি’ কার্যালয়ে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও পেঁয়াজের বিশ্বরেকর্ড মুল্যবৃদ্ধির প্রতিবাদে আলোচনা সভা শেষে দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করতে চাইলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়। পরে পুলিশি বাঁধায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকেই কর্মসুচির সমাপ্ত ঘোষনা করা হয়।

লালমনিরহাট জেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক পৌর বিএনপির সভাপতি মোশারফ হোসেন রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জাহিদ হাসান মজনু, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, এ্যাড. নজরুল ইসলাম সরকার, আব্দুস ছালাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও পেঁয়াজের বিশ্বরেকর্ড মুল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীর আন্দোলনকে আরো বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com