বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

পীর হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভালুকায় সাংবাদিকদের মানববন্ধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ভালুকা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় স্থানীয় সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, পীর হাবিবুর রহমান একজন স্বনামধন্য সাংবাদিক। চলমান অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযানে তাঁর সমর্থন ও লেখনি জনমনে ব্যাপক সাড়া জুগিয়েছে। জনসার্থে সবসময় তিনি সোচ্চার। যে কারণে দুর্নীতিবাজরা পরাজিত হয়ে জনপ্রিয় এ সাংবাদিকের বিরোদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বক্তরা ওই জঘন্য অপপ্রচারের নিন্দা জানান। সেইসাথে অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও এস. এম. শাহজাহান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম. এ. মালেক খাঁন উজ্জল, সাংবাদিক আতাউর রহমান তরফদার, মোখলেসুর রহমান মনির, আলমগীর হোসেন, আসাদুজ্জামান ফজলু, রফিকুল ইসলাম রফিক, মাহমুদুল হাসান ফুরাত, আসাদুজ্জামান সুমন, এস. এম জুবায়ের রাজু, আনোয়ার হোসেন তরফদার, ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com