সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নেসকো লিঃ) রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট ঐক্য পরিষদের কর্মচারীদের চাকুরী স্থায়ী করণের দাবিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার দৈখাওয়া বাজার সংলগ্ন মাঠে পিচরেট ঐক্য পরিষদ এ সভার আয়োজন করেন। এতে কুড়িগ্রাম-লালমনিরহাট ও নীলফামারী জেলার পিচরেট কর্মচারী পরিষদের সভাপতি-সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট-কুড়িগ্রাম পিচরেট ঐক্য পরিষদের সভাপতি কালী দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালমনিরহাট-কুড়িগ্রাম পিচরেট ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবু জগন্নাত, লালমনিরহাট সদর সভাপতি তাজুল ইসলাম, পাটগ্রাম উপজেলা সভাপতি ইমাঈল হোসেন বাবু, হাতীবান্ধা উপজেলা সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, তারা দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন। এতে অনেকের সরকারী চাকুরির বয়স সীমা অতিবাহিত হয়েছে অনেকে হচ্ছে। তাদের যদি এ কাজ থেকে বাদ দেয়া হয় তাহলে তারা শেষ সময়ে মাঠে গিয়ে দিনমজুরির কাজ করেও খেতে পারবেনা। তাদের চাকুরী স্থায়ী করন হলে স্ত্রী-সন্তানদের নিয়ে আর চিন্তা করতে হবে না। তাই দ্রুত তাদের চাকুরী স্থায়ী করনের দাবী জানান তারা।