শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

পিংকুকে ফরিদপুর জেলা বিএনপির সভাপতি করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকুকে সভাপতি করে অবিলম্বে ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে।

বিএনপি ও সহযোগী সংগঠনের তৃর্ণমূল নেতাকর্মীদের উদ্যোগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে কোতোয়ালি থানা বিএনপির সহ-সভাপতি মো. জিন্নাহ সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন মাচ্চর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমাদ্দার, প্রচার সম্পাদক আব্দুর রব শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শান মুন্সি, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ সিটু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন, যুবদল নেতা ইয়াকুব আলী সোহেল, কবির আহমেদ প্রমুখ।

বক্তাগণ বলেন, ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ফরিদপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্তির পর দীর্ঘ প্রায় ২ বছরেও কমিটি গঠন করা হয়নি। ফলে বিএনপির নেতাকর্মীরা দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছে। দলীয় কর্মসূচি পালনে সমস্যা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট দলকে গতিশীল করতে তারা মাহবুবুল হাসান পিংকুকে সভাপতি করে ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের জোর দাবি জানান।

বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার উল্লেখ করে তারা বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই মাহবুবুল হাসান পিংকু বিএনপির রাজনীতিতে জড়িত। আন্দোলন সংগ্রামে দলের রাজনীতিতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। চলমান করোনাকাল ছাড়াও সবসময় তিনি সাধারণ মানুষের দুর্যোগ-দুর্বিপাকে তাদের পাশে থাকেন। তৃর্ণমূলেও তাঁর জনসমর্থনও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com