সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আশরাফ আলী পানাতি (৪৩) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৪ এপ্রিল) রাতে বিনা পাসপোর্টে আমবাড়ী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাবপিলার এলাকার ওপারে তাকে আটক করা হয়। আশরাফ আলী পানাতি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকার মৃত ধৌলু মিয়ার ছেলে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আমবাড়ী সীমান্তের ওপারে অবৈধভাবে অনুপ্রবেশ করায় তাকে আটক করে ভারতের কোচবিহার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল। আশরাফ আলীকে আটকের পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ ও বিএসবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। এঘটনায় কড়া প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে এখনই দেশে আনা সম্ভব কিনা তা পরে জানা যাবে। তবে চোরাকারবারী কাজে যাওয়ার সময় তাকে ভারতীয় বিএসএফ ও পুলিশ আটক করেছে বলে তিনি দাবি করেন। আজ রোববার যে কোন সময় তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com