শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে মারপিট করে গরু নিয়ে গেল বিএসএফ

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে মারপিট করে গরু নিয়ে গেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ধরনের ঘটনা ঘটে।

‎জানা যায়, পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় ৮৩০ নম্বর মেইন পিলার এস-৫ সাব-পিলারের কাছে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও আজিজুল হকের পুত্র জয়নাল হোসেনকে (২৫) বাঁশ কাটার সময় তাদের মারধর করে বিএসএফ।

‎এ সময় ঐ এলাকার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) উপর চড়াও হলে তারা সেখান থেকে বন্দুকের ভয়-ভীতি দেখিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের ২টি গরু নিয়ে যায়।

‎রহমতপুর এলাকার সেলিম রেজা বলেন, জিরো লাইন বরাবর গরুকে ঘাস খাওয়ানো ও গরু চরানোকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

‎বিজিবির -৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২টি গরু তারা নিয়ে গেছে। ফেরতের বিষয়ে তৎপরতা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com