শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

পাটগ্রামে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥

স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সাথে ৫দিন লড়াই করে অবশেষে হেরে গেলেন লালমনিরহাটের পাটগ্রাম শহরের গৃহবধু রোজিনা বেগম (২০)।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে গৃহবধুর মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনছুর আলী। রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০ টায় মারা যান ওই গৃহবধু।

এর আগে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঘাতক স্বামী আব্দুল্লাহ কেরোসিন ঢেলে স্ত্রী রোজিনার শরীরে আগুন ধরিয়ে দেয়। ওই দিনই স্থানীয়রা ঘাতক স্বামী আব্দুল্লাহকে(২৫) আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘাতক স্বামী আব্দুল্লাহ পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউপূর্বপাড়া এলাকার মোমিন মিয়ার ছেলে।

পাটগ্রাম থানা পুলিশ জানান, বিয়ের পর থেকে প্রায় সময় স্ত্রীকে নির্যাতন করত স্বামী আব্দুল্লাহ। বাড়ির পায়খানা মেরামত করতে বলায় রাগান্বিত আব্দুল্লাহ সোমবার সন্ধ্যায় স্ত্রী রোজিনার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গৃহবধু রোজিনার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার অবনতি ঘটলে ঢামেকের বার্ন ইউনিটে রেফার করেন চিকিৎসকরা। টানা ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার(১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মারা যান গৃহবধু রোজিনা বেগম।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনছুর আলী জানান, এ ঘটনায় ওই দিনই আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com