মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

পাটগ্রামে সাবেক ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামলা

লালমনিরহাট প্রতিনিধি::

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রামে বাউড়া ইউপির সাবেক সদস্য বিপিন চন্দ্র রায়কে মারধরের অভিযোগ উঠেছে। গত ২৭ মে ইউপির নবিনগর এলাকায় ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় বিপিন চন্দ্র বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে পুরো বিষয়টি তদন্ত করছেন। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্তের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

বিপিন চন্দ্র রায় বলেন, আমার বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তারে জড়িয়ে ভেঙে পড়ার উপক্রম একটি মরা গাছ। ২৬ মে এলাকার চাটি মামুদের পুত্র সফিয়ার রহমানকে ওই মরা গাছের পাশ দিয়ে যেতে নিষেধ করলে এ নিয়ে বাক বিতন্ডা হয়। এর জেরে ২৭ মে সফিয়ারসহ কয়েকজন আমার উপর হামলা করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত সফিয়ার রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ওই সাবেক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, সাবেক ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com