বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ

পাটগ্রামে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১৩ বোতল ফেনসিডিল ও ১‌টি মোটরসাইকেলসহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক ও তার এক সহযোগীকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৯ ফেব্রুয়ারী) রাতে উপজেলার জোংড়া ইউনিয়নের পশ্চিম পনিয়াটারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- জোংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসরাফ আলীর ছেলে ও জোংড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক খালেদ মোরশেদ টীটু (২৮) ও তার সহযোগী একই এলাকার যৌগীক চন্দ্রের ছেলে যুগোল চন্দ্র (৩২)।

বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের জোংড়া কোম্পানি কমান্ডার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে টীটু ও যুগোলকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণে ব্যবহা‌রিত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পরে ওই রাতেই আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাটগ্রাম থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

পাটগ্রাম থানার প‌রিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com