শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে ডুবে সৈকত সরকার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) দুপুরের পর উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সরকারটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৈকত ওই এলাকার আব্দুল হামিদ সরকারের ছেলে।
ইউপি সদস্য আব্দুল কাদের সরকার জানান, বাড়ির পাশেই একটি পুকুরের ধারে খেলা করছিল সৈকত। খেলার এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোজাখুজির এক পর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় খতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।