রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় আলিফ হোসেন(১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৬ জুলাই) সকালে পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর সড়কের জীবুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত স্কুল ছাত্র আলিফ পাটগ্রাম পৌর এলাকার রেজাউল ইসলামের ছেলে। সে স্থানীয় আব্দুর রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুল যাওয়ার পথে পাটগ্রাম থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দর গামি একটি ট্রাক আলিফকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পলাতক রয়েছে।