শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় জিয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন পর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জিয়ারুল মারা যান।

এর আগে শনিবার (২৯ জুন) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট এলাকায় পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। ৭দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার রাতে মৃত্যুর কাছে হেরে যান। জিয়ারুল ইসলাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর এলাকার সোলেমান আলীর ছেলে।

জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ মিয়া জানান, গত শনিবার (২৯ জুন) বিকেলে বুড়িমারী স্থলবন্দরে কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জিয়ারুল ইসলাম। এ সময় বুড়িমারী থেকে একটি পাথর বোঝাই ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান জিয়ারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com