বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

পাঁচবিবিতে আগের রাতে ভোট স্থগিত

জয়পুরহাট প্রতিনিধিঃ সোমবার (০৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়েছে, রিট পিটিশন ১২৪১/২০২২ এর ১ ফেব্রুয়ারি তারিখে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

পাঁচবিবি উপজেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচন স্থগিতের পত্র আমাদের কাছে এসেছে। আওলাই ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আরেক ইউনিয়ন কুসুম্বাতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, রোববার বিকেলে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নিয়ে গেছেন। এরই মধ্যে আওলাই ইউনিয়নে নির্বাচন স্থগিতের কথা জানতে পেরেছি। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রেই রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com